স্বাস্থ‍্যবিধি মেনে কোচবিহার কৃষ্ণনগর বর্ধমানে রাস উতসব - The News Lion

স্বাস্থ‍্যবিধি মেনে কোচবিহার কৃষ্ণনগর বর্ধমানে রাস উতসব




দি নিউজ লায়ন ;  স্বাস্থ‍্যবিধি মেনে কোচবিহার কৃষ্ণনগর বর্ধমানে জমজমাট রাস উৎসব। রবিবার রাতে আনুষ্ঠানিকভাবে রাশিচক্র ঘুরিয়ে পুজো করে সর্বসাধারণের জন্য কোচবিহারের মদনমোহন মন্দির খুলে দেন জেলাশাসক পবন কাদিয়ান। ১৫ দিনের এই রাস উৎসবের প্রথম দিন অর্থাৎ সোমবার দুপুর গড়াতে না গড়াতেই দেখা গেল প্রচুর ভক্তদের সমাবেশ।


 মেলার ক্ষেত্রে সময় বিধি নির্ধারিত করা রয়েছে। মেলার একসঙ্গে ভিড় করা যাবে না বলে পরিষ্কার নির্দেশ দেওয়া রয়েছে। প্রাথমিক সুরক্ষা বিধি মাস্ক বাধ‍্যতামূলক মেলা এবং মদনমোহন বাড়িতে প্রবেশের ক্ষেত্রে। ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে সরকারি স্টল নির্মাণের। নদীয়ার নবদ্বীপেও স্বাস্থ‍্যবিধি মেনে চলছে রাশ উৎসব। প্রথম দিনে অনেক দর্শনার্থী ভিড় করেন এখানে। শোভাযাত্রা না হলেও নিয়ম মেনেই চলছে পুজো। ভিড় মোকাবিলায় পর্যাপ্ত সংখ‍্যক পুলিশ মোতায়ন করা হয়েছে। 


অন‍্যদিকে, করোনা আবহেও পালিত হচ্ছে পূর্ব বর্ধমান জেলার দাঁইহাট শহরের শতাব্দীপ্রাচীন রাস উৎসব। তবে শোভাযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। শাক্ত ও বৈষ্ণব ধর্মের মিলনভূমি দাঁইহাট। দাঁইহাটের রাস উৎসব  ঐতিহ্যমন্ডিত। এই দাঁইহাটের রাসের ইতিহাস বহু বছরের পুরোনো। রাস উৎসবের পুরনো নাম পট পূর্নিমা। মানে আগে ছবি এঁকে পুজো হতো। সময়ের সাথে রাস উৎসবের পরিবর্তন ঘটে থিমের ছোঁয়া লেগেছে। 


এখানকার রাস পূর্নিমা আগের চেয়ে অনেক সুসর্জ্জিত। রাসের বিবর্তনের সাথে বর্তমানে পুজোর সংখ্যাও বেড়েছে। দাঁইহাট পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান শিশির মন্ডল বলেন, "আমরা প্রত্যেক পুজো কমিটির প্রতিনিধিদের কাছে আবেদন করেছি করোনা বিধি মেনেই সবকিছু করতে।  


এছাড়া মণ্ডপে মাস্ক, স্যানিটাইজার ব্যবহার হচ্ছে কিনা নজর রাখতে।" স্থানীয় সূত্রে জানা যায়, দাঁইহাটে মোট ৬৬ টি পুজোকমিটি রয়েছে।তার মধ্যে ৫৮ টি সরকারি অনুমতি প্রাপ্ত। এর মধ্যে ১৭ টি পুজো কমিটি থিমের পুজো করে। বাকিগুলি শোভাযাত্রা করে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.